spot_img
spot_img

বাংলাদেশের স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। সাক্ষাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন তারা।

শনিবার (৪ জুলাই) ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে অবস্থানকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে এসব সুযোগ কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অন্যদিকে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে বাংলাদেশের অবদান এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ