spot_img
spot_img

ইরান চুক্তি নিয়ে বৈঠকে বসবেন ট্রাম্প-নেতানিয়াহু

ইরান চুক্তি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিবৃতিতে বলা হয়, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ফোনালাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বিশ্ব স্বাধীনতার রক্ষাকর্তা’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানায়, দুই নেতা অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বৈঠক করতে সম্মত হয়েছেন। যদিও বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ