spot_img
spot_img

খামেনির জানাজায় ইরানিদের কান্নাকে ভুয়া বললেন ট্রাম্প

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, তার ধারণা ছিল, মানুষ খামেনিকে ঘৃণা করত। তাই ইরানিদের কান্নাকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিকতার প্রথম দিন শনিবার (৪ জুলাই) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে সাবেক সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠানে কাঁদতে দেখা যায়।

এ নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করত।

তিনি বলেন, ‘হয়তো ওগুলো ভুয়া কান্না।’

তিনি আরও কলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠান চলাকালে তিনি চাইলে মাত্র ‘এক হামলাতেই’ দেশটির অবশিষ্ট নেতৃত্বকে হত্যা করতে পারেন।

তবে ট্রাম্প বলেন, তিনি তা করবেন না। কারণ তাহলে আলোচনার জন্য আর কেউই অবশিষ্ট থাকবে না।

অ্যাক্সিওসকে তিনি বলেন, ‘তারা সবাই সেখানে থাকবে। একটি হামলাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করব না। কারণ তাহলে আলোচনার জন্য আমাদের আর কেউ থাকবে না। তারা একটি চুক্তি করার জন্য অনুরোধ করছে।’

সূত্র: অ্যাক্সিওস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ