spot_img
spot_img

আমেরিকার স্বাধীনতা দিবসে নিউইয়র্ক সিটিতে চার শিশুসহ গুলিবিদ্ধ ৮

আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক সিটির কনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

নিউইয়র্ক পুলিশ এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিটে শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে।

সংবাদমাধ্যমটি জানায়, এ ঘটনায় আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং ৬, ৭, ১২ ও ১৪ বছর বয়সী চার শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তবে বাকি সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এবিসি নিউজ জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ