ইরান হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনী কঠোর জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
গতকাল বুধবার (৮৭ জুলাই) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কড়া বার্তা দেন।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালি বন্ধের চেষ্টা করে, মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা।
তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয় উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন—আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, আমরা আমাদের অবরোধ তুলে নেব। কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান, আমরাও পাল্টা আঘাত করব।
গত রাতে ঘটে যাওয়া একটি হামলার দিকে ইঙ্গিত করে ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেন, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে, অথবা গত রাতে যা ঘটেছে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। যতক্ষণ না তারা সেই নৌপথ উন্মুক্ত করছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে।










