spot_img

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে থাকবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাটজ বলেন, লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি। সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব।

এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, তার বিশ্বাস, ইসরাইল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। এদিকে, লেবাননে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সময় ইসরাইল এমন কিছু বিমান হামলা চালিয়েছে, যাতে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ