spot_img

নেতানিয়াহুর আমেরিকা সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমেরিকা সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী।

সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন। এ সময় তারা ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থনের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমেরিকা-ইসরাইলের যুদ্ধযন্ত্র বন্ধ কর’, ‘ওয়াশিংটনে ইসরাইলের প্রভাব উন্মোচন কর’ এবং ‘ফিলিস্তিনিদের মানবাধিকারও গুরুত্বপূর্ণ’।

মঙ্গলবার (২৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছানোর পরও হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ হয়।

দুই নেতার বৈঠকে গাজ্জা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং আমেরিকা-ইসরাইল সম্পর্কসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে এটি হবে তার অষ্টম বৈঠক।

ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণসভায় নেতানিয়াহুর অংশ নেওয়ার কথা রয়েছে। গ্রাহাম দীর্ঘদিন ধরে ইসরাইলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

গাজ্জা উপত্যকায় দখলদার ইসরাইলের হামলায় আমেরিকার অব্যাহত সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থি গোষ্ঠী।

তাদের অভিযোগ, ইসরাইলের প্রতি আমেরিকার এই সমর্থন গাজ্জায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ্জায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ