spot_img

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে আমেরিকায় বিক্ষোভ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। আমেরিকা সফররত নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের দাবি জানান তারা।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছেন।

এ ছাড়া কয়েকজন বিক্ষোভকারী জর্জটাউনের ফোর সিজনস হোটেলের লবিতে ঢুকে পড়তে সক্ষম হন। ওই সময় হোটেলটিতে রাতের খাবার খাচ্ছিলেন নেতানিয়াহু।

তবে নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের জোর করে সেখান থেকে সরিয়ে দেন। এ সময় নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন তারা।

গাজ্জায় ইসরাইলের গণহত্যা চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ