spot_img
spot_img

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগ, বর্ধমান থেকে গ্রেপ্তার ১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হামিদ মণ্ডল জইশ-ই-মোহাম্মদের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তার কাছ থেকে শুভেন্দু অধিকারীর চলাফেরা ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে হামিদকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তকারীদের দাবি, হামিদের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সফরসূচি ও ভিআইপি মুভমেন্টসংক্রান্ত বিভিন্ন নথি পাওয়া গেছে। এমনকি মুখ্যমন্ত্রীর ব্যবহৃত গাড়ি, চালক ও গাড়ি রাখার স্থান সম্পর্কেও তার কাছে তথ্য ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও দাবি করেছে, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন। সংস্থাটির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। শুভেন্দু অধিকারীর গতিবিধি ও অবস্থানসংক্রান্ত তথ্য তিনি কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের পর শুভেন্দু অধিকারী দাবি করেন, শুধু তিনি নন, জইশ-ই-মোহাম্মদের নজরদারিতে আরও অনেকে রয়েছেন। তাদের মধ্যে রাজ্যের মন্ত্রী উমেশ রাইও রয়েছেন।

ঘটনাটিকে স্পর্শকাতর উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’

এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার তদন্ত এখনো চলছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ