spot_img

আমেরিকার হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে: ট্রাম্প

আমেরিকার চলমান হামলায় ইরানের নৌ, বিমান ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও অত্যন্ত নিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না।

তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, ইরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি।

এ ছাড়া আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে সংঘটিত একটি সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে এ ঘটনার জন্য মিনেসোটার স্থানীয় প্রশাসনকেও দায়ী করে তিনি বলেন, তারা ‘সম্পূর্ণ অযোগ্য’।

স্পেনে বিপুলসংখ্যক বিদেশি অভিবাসী প্রবেশ করেছে উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেন, একই ধরনের পরিস্থিতি আমেরিকাতেও তৈরি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার দ্বিতীয় মেয়াদে আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে। পাশাপাশি তার প্রশাসন দেশে শান্তি বজায় রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে বলেও জানান তিনি।

সূত্র: সামা টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ