spot_img

দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের দলে স্থান দেওয়া যাবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গুরুত্ব দিয়ে সৎ, নিষ্ঠাবান, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দলে ঠাঁই দিতে হবে। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের কোনোভাবেই দলে স্থান দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর রানীনগর শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীতে যখন করোনা বিপর্যস্ত করেছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক কম হয়েছে। এসময় করোনা মোকাবিলায় আমরা সফল বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ