spot_img

মিনেসোটায় ডেমোক্র্যাট প্রাইমারিতে ইলহান ওমরের জয়

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমর। এর মধ্য দিয়ে আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি।

 

মঙ্গলবার ১১ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে চার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন ইলহান ওমর। তার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন জুলি ট্রাং লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নেট শ্লুটার।

 

মিনিয়াপোলিস ও আশপাশের কয়েকটি শহরতলি নিয়ে গঠিত মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ২০১৯ সাল থেকে প্রতিনিধিত্ব করছেন ইলহান ওমর। এবার সাধারণ নির্বাচনে জয়ী হলে টানা পঞ্চম মেয়াদে আমেরিকার প্রতিনিধি পরিষদের সদস্য হবেন তিনি।

 

সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর আমেরিকার কংগ্রেসে নির্বাচিত প্রথম সোমালি-আমেরিকান। একই সঙ্গে তিনি আমেরিকার কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন। অভিবাসন, স্বাস্থ্যসেবা ও দখলদার ইসরাইল বিষয়ে আমেরিকার নীতির সমালোচনাসহ বিভিন্ন ইস্যুতে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের অন্যতম আলোচিত কণ্ঠ।

 

২০২৪ সালের সাধারণ নির্বাচনেও এই আসনে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন ইলহান ওমর। সেবার তিনি প্রায় ৭৪ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ