spot_img

সরকার ছয় মাসে মানুষের ভরসা ফেরানোর চেষ্টা করেছে: আইনমন্ত্রী

সরকার গত ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “সংকট রয়েছে, তবে সেই সংকট সমাধানের চেষ্টাও চলছে।” সরকার মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে। সরকার চেষ্টা করেছে সবার শেষে তেলের দাম বাড়াতে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ