spot_img

দেশে ফিরুন, সাধারণ ক্ষমা বহাল আছে: বিদেশে থাকা আফগানদের উদ্দেশে খলিফা হক্কানী

আফগানিস্তানের বাইরে অবস্থানরত রাজনৈতিক নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী।

তিনি বলেন, “বিদেশে যারা অবস্থান করছেন, তাদের প্রতি আমরা সম্মানের সঙ্গে আহ্বান জানাচ্ছি, তারা যেন দেশে ফিরে আসেন। কারণ নিজের মাতৃভূমিই তাদের ঘর। দোহা চুক্তির পর সবাইকে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে এবং কাউকেই জবাবদিহির আওতায় আনা হবে না।”

শুক্রবার (২১ আগস্ট) আফগানিস্তানের বামিয়ান প্রদেশ সফরে স্থানীয় কর্মকর্তা, গোত্রীয় প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সিরাজুদ্দিন হক্কানী বলেন, জাতিগোষ্ঠী, অঞ্চল ও ভাষার ভিত্তিতে যে বিভাজন তৈরি হয়েছিল, তা ছিল অন্যান্য দেশের শত্রুতামূলক প্রচেষ্টার ফল। তিনি বলেন, আফগানরা এখন একটি অভিন্ন ব্যবস্থার অধীনে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতি আরও শক্তিশালী করার পথে এগিয়ে যাচ্ছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইমারাতে ইসলামিয়ার নেতার অধিকাংশ বক্তব্য শুনুন। সেগুলো ঐক্য, সংহতি ও ঐক্যবদ্ধতার ওপর ভিত্তি করে দেওয়া। আনুগত্যের অর্থ এই নয় যে, রাষ্ট্রব্যবস্থা জনগণের কাছে ঐক্য দাবি করছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য গুরুত্বপূর্ণ। জনগোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ থাকলে দেশকে অনিরাপদ করা সম্ভব হবে না।”

তিনি বলেন, দেশের বর্তমান নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সূত্র: তোলো ‍নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ