spot_img
spot_img

মুহাম্মাদ (সা.) এর আদর্শে এগিয়ে যেতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর আদর্শে এগিয়ে যেতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মুহাম্মাদ (সা.) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অন্ধকে আলো দেওয়ার মতো ভালো কাজ আর কিছু হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মুহাম্মাদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে। পাশাপাশি তিন বছর আগে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারাও মানুষ, তাদেরও অধিকার রয়েছে।

তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে।

তিনি আরও, ‘শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ