spot_img
spot_img

ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদের বললেন, ‘আমাকে ভুল বুঝবেন না’

হাসিনার পতিত ফ্যাসিবাদী শাসনের অন্যতম প্রধান কুশীলব ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার ফেসবুকে এসে বললেন, ‘আমাকে ভুল বুঝবেন না।’

শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সাবেক এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কেউই নিখুঁত নয়। কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। ভুল মানুষই করে। কিন্তু সমালোচনার ভাষা এতটা নিচে নামা উচিত নয়।’

নিজের ভুল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। লেখেন, ‘আমি যদি ভুল করে থাকি, তাহলে তা সংশোধন করে নিতে আমি প্রস্তুত।’ সবশেষে তার অনুরোধ, ‘আমাকে ভুল বুঝবেন না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ