প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ৩ সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান চান দুঃসহ স্মৃতিগুলো পেছনে ঠেলে দেশের উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান ও মোকছেদুল মোমিন প্রমুখ।



![file_1.[9]](https://insaf24.com/wp-content/uploads/file_1.9-1068x561.jpg)







