spot_img
spot_imgspot_img

২৪ ঘণ্টার বেশি আটক রেখে গ্রেপ্তার না দেখালে গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু গুম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন জাতীয় সংসদে পাস হয়েছে। ওই আইনে গুমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করার পর তার অবস্থান বা নিয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখলে, তাকে অজ্ঞাত স্থানে আটক রাখলে অথবা আইনের সুবিধা থেকে বঞ্চিত করলে তা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে কোথাও আটক রেখে আইনি সুবিধা থেকে বঞ্চিত করলে সেটি গুমের অপরাধ হিসেবে গণ্য হবে।

গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার জন্য আইনে আলাদা শর্ত রাখা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, গুম ব্যাপক মাত্রায় সংঘটিত হলে অথবা একই ধরনের কোনো প্যাটার্ন বা পদ্ধতিতে তা সংঘটিত হলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব ঘটনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

চিফ প্রসিকিউটর আরও জানান, গুমের যেসব অভিযোগ বা প্রতিবেদন রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে কোন ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং কোনটি স্বতন্ত্র আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের আইনের কোনো অসংগতি হবে না বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ