spot_img
spot_imgspot_img

আমেরিকায় নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আসন্ন নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার শীর্ষ উপদেষ্টারা গোপনে সতর্ক করেছেন, যুদ্ধটি তার মেয়াদের বাকি দুই বছর পর্যন্তও গড়াতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান আর বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান আমেরিকার মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা তাকে গোপনে সতর্ক করেছেন, ইরান যুদ্ধ তার মেয়াদের শেষ পর্যন্ত, অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্তও চলতে পারে।

এদিকে একই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নরস বোর্ড ইরানকে পরমাণু নিরাপত্তা সংক্রান্ত বাধ্যবাধকতা না মানার অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩টি ভোট পড়ে। রাশিয়া, চীন ও নাইজার বিপক্ষে ভোট দেয় এবং আটটি দেশ ভোটদানে বিরত থাকে।

আইএইএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, আমেরিকার চাপের মুখে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে এবং এর কোনো ভিত্তি নেই।

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ায় সৈন্য পরিদর্শনের সময় দাবি করেছেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্র পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা উৎখাত করা এখন প্রধান লক্ষ্য এবং তারা এ লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে।

এর আগে আমেরিকার সামরিক বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। আমেরিকার সামরিক বাহিনীর দাবি, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর এসব ট্যাঙ্কারে হামলা চালানো হয়।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান মার্কিন নৌযানে হামলার চেষ্টা চালিয়ে গেলে আরও ট্যাঙ্কার হারাবে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা-ইসরাইল জোটের হামলার পর ইরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। তেহরান এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অনুমতি নেওয়া এবং ট্রানজিট ফি পরিশোধের শর্ত দিয়েছে।

সূত্র এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ