spot_img

৫ দিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান

৫ দিনের সফরে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা আসছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে ঢাকায় আসছেন। ভারতের এই সেনাপ্রধানের সাথে তার স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন।

ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ সফরে বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।

ভারতের সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন, শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ