গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ ও গুলিবর্ষণে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাফা নিউজ এজেন্সির জানিয়েছে, গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের উত্তরে মাওয়াসি এলাকায় দখলদার ইসরাইলি ড্রোনের হামলায় একটি গাড়িতে থাকা দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শহীদ দুজন হলেন রাফাহর বাসিন্দা মুহাম্মদ ইবরাহিম মুহাম্মদ আবু আলওয়ান এবং ৩৩ বছর বয়সী উসামা খালেদ মুহাম্মদ আবু খাতের।
গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর গুলিতে আহত নুরা আওনি দিয়াব পরে শহীদ হয়েছেন।
অন্যদিকে, গাজ্জা শহরের আন-নুক সড়কে একদল ফিলিস্তিনি নাগরিককে লক্ষ্য করে ইসরাইলি হামলায় আহত যুবক আদহাম সুবহি জিয়ারা পরে শহীদ হয়েছেন।
এ ছাড়া গাজ্জা শহরের পূর্বাঞ্চলে আন-নুক সড়কের কাছে তামরাজ স্টেশনের আশপাশে দখলদার ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর সামরিক যান থেকে বাইত লাহিয়া প্রকল্পের পূর্বদিকে গুলিবর্ষণ করা হয়েছে।
দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের উত্তরে পশ্চিম আল-সাতর এলাকার আল-বাদাউ অঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এ ছাড়া খান ইউনিস শহরের উত্তর-পূর্বাঞ্চলে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী একটি স্থাপনা ধ্বংস করেছে। একই সময়ে ওই এলাকায় ইসরাইলি ট্যাংক থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।
খান ইউনিস শহরের পূর্বাঞ্চলেও দখলদার ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে। একই সময়ে শহরের পূর্বাঞ্চলে ইসরাইলি ট্যাংক থেকেও গুলিবর্ষণ করা হয়েছে।
গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বদিকে দখলদার ইসরাইলি ট্যাংক থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। একই সময়ে ওই এলাকায় গোলাবর্ষণও করা হয়েছে।
সূত্র : সাফা নিউজ এজেন্সি











