spot_img
spot_img

মাওলানা রফিকুল ইসলামের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেক মামলা

তরুণ বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সেই মামলায় তাকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় ‘রাষ্ট্রবিরোধী উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর তাকে আদালতে তোলা হলে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক শরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ