spot_img

সেতুর ২ স্প্যান খুলে যাওয়ায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বড় সেতুর (কেলিয়া ব্রিজ) দুটি স্প্যান খুলে সরে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। সড়ক চলাচল বন্ধ করে দিয়ে ব্রিজটির স্প্যান দুটি যথাস্থানে বসানোর কাজ শুরু করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ২টায় ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পরিবহণ যাত্রীসাধারণ। যখন স্প্যান দুটি বিকট শব্দ করে মূল স্তম্ভ থেকে সরে যায় ওই সময় কয়েকটি পরিবহণ অল্পের জন্য নিচে পড়ে যায়নি। এ দৃশ্য পরিলক্ষিত হওয়ার পর ব্রিজটির দুইপাশ থেকে কোনো যান ও পরিবহণ ব্রিজটির উপর আসেনি।

পরিবহণ যাত্রী ও চালকরা জানান, রাতের বেলা এ ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানি থেকে আমরা রেহাই পেতাম না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ