spot_img
spot_img

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: মুফতী ফয়জুল করীম

সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম। কোনো সংকট মোকাবিলা বা জনগণের সমস্যা সমাধানেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় কোনো একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোনো একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, তাদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ।

সার্বিক বিবেচনায় দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন মুফতী ফয়জুল করীম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ