সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন ও মোকাবিলার কথা না বলে মোকাবিলা করতে চাইলে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এ দেশের মানুষ জানে কীভাবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হয়।
তিনি বলেন, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছেন, টাকা লুট করেছেন, এগুলোর বিচার হবে না, এমনটি ভাবার কোনো কারণ নেই। এসব ঘটনার বিচার বাংলার মাটিতেই হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরনের আন্দোলন ও মোকাবিলার কথা বলছেন। যদি মোকাবিলা করতেই চান, তাহলে রাজপথে আসুন। এ দেশের মানুষ জানে কীভাবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হয়।











