spot_img
spot_img

দুদিনের রিমান্ডে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।

সূত্র জানায়, ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী শিশির মুহাম্মদ মনির রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২৫ মার্চ শাহবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ