spot_img
spot_img

জাতীয় কবির সাহিত্য চেতনা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও মানবতার চেতনা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, নজরুল বাংলায় জন্মগ্রহণ করলেও তাঁর বার্তা সমগ্র মানবজাতির জন্য। নতুন প্রজন্মকে কাজী নজরুল ইসলামের সাহিত্য পড়তে এবং তাঁর মানবতাবোধ, বিশেষ করে সাম্য ও সহনশীলতার আদর্শ উপলব্ধি করতে অনুপ্রাণিত করতে পারলেই এর আসল উদ্দেশ্য সফল হবে।

রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কাজী নজরুল ইসলাম: মানবতার সার্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাঁর বার্তা সমগ্র মানবজাতির জন্য। তিনি শোষিত ও নিপীড়িতের পক্ষে কথা বলেছেন, প্রতিটি মানুষের মর্যাদাকে উদ্ভাসিত করেছেন এবং শোষণ ও বৈষম্যহীন এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন। আজ আমাদের দায়িত্ব কেবল নজরুলকে স্মরণ করা নয়, বরং তাঁর আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ