বিরোধী দল না এলেও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবিধান সংশোধন কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন জাতির প্রতি অঙ্গীকার। যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই এটি বাস্তবায়ন হবে।
তিনি বলেন, প্রয়োজন হলে জুলাই সনদের বাইরেও অন্যান্য কিছু অন্তর্ভুক্ত করা হবে। সরকারি দলের আন্তরিকতার অভাব নেই। বিরোধী দল না আসলেও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিরোধী দল না এলে বিতর্ক করার সুযোগ থাকবে। তবে তারা তাদের অঙ্গীকার না রাখলে জাতি তা দেখবে।
এ সময় বিরোধী দল সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে আসবে বলে আশাপ্রকাশ করেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি।











