spot_img
spot_img

এলপিজি বাজার অস্থিতিশীলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজি অত্যাবশ্যকীয় পণ্য। এটি বাংলাদেশের আহরিত পণ্য নয়। যেখান থেকে এটি আনা হয়, সেখানে যুদ্ধপরিস্থিতি চলছে। এর সঙ্গে ডিলার পর্যায়ে ধর্মঘটের ডাকও যুক্ত হয়েছে।

এদিকে ধর্মঘট না করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে সরকার আইনি ব্যবস্থা নেবে। জনগণ যেন কোনো অসুবিধায় না পড়ে, সেদিকে সরকার খেয়াল রাখবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ