spot_img
spot_img

সৌদির তিন বিমানবন্দর, দুই তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি পাইপলাইন ও একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত হুথি বাহিনী।

শনিবার (২৪ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে এ দাবি করা হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় দাম্মাম ও দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারি আরও জানান, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হামলাগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষও হুথিদের এসব দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

সূত্র: এএফপি; রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ