spot_img
spot_img

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয় ব্রিটিশ অভিনেত্রী

ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে পেশাগত ক্ষতির মুখে পড়লেও তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন।

তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ নয়।

বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ।

স্টিভেনসন বলেন, ফিলিস্তিনিদের পক্ষে আমার বক্তব্য কারও পছন্দ না হলে সেই ব্যক্তি আমার সঙ্গে কাজ না-ও করতে পারেন। এমনকি নিজের বিশ্বাসের কারণে পেশাগতভাবে শাস্তির মুখে পড়লেও আমি আপস করতে চাই না।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মনে করি না ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ। সত্যিই, আমি এমনটা একেবারেই মনে করি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ