spot_img
spot_img

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড, আহত ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডে ৬৩ জন শিক্ষার্থী আহত হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি শিক্ষার্থীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী জরুরি বিভাগে আসছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ