spot_img
spot_img

গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আফগান প্রতিনিধিদলের আলোচনা

আধুনিক বাস উৎপাদন ও ক্রয় এবং মেট্রোরেল ও নগর পরিবহনসেবা উন্নয়নে সহযোগিতার বিষয়ে চীনা প্রতিষ্ঠান এআইপিইউর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের একটি প্রতিনিধিদল। জাতীয় বাস রাষ্ট্রায়ত্ত কোম্পানির নির্বাহী পরিচালক আবদুল বাকী মুকীম প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মহাপরিচালকের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আবদুল বাকী মুকীম ও তার সফরসঙ্গীরা চীনের ডং প্রদেশে এআইপিইউ ভেহিকলস কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে আধুনিক বাস উৎপাদন ও ক্রয়ের পাশাপাশি মেট্রোরেল, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) এবং নগর পরিবহনসেবা উন্নয়নে সহযোগিতা ও বাস্তবসম্মত সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এ সফরের লক্ষ্য হলো দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করা, পরিবহনসেবার মান উন্নত করা, শহরাঞ্চলের যানজট কমাতে কার্যকর সমাধান খুঁজে বের করা এবং নাগরিকদের জন্য নিরাপদ, মানসম্মত, সুশৃঙ্খল ও সাশ্রয়ী পরিবহনসেবা নিশ্চিত করা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ