spot_img
spot_img

টঙ্গীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

রোববার (২২ নভেম্বর) টঙ্গী পুলিশ গ্রেফতারের বিষয়টি জানায়।

গ্রেফতাররা হলেন, রাজবাড়ী সদর থানার গঙ্গা প্রসাদপুর গ্রামের মৃত আক্তার উদ্দিন চৌধুরীর ছেলে ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শামসুল আরেফীন (৪৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার রুপসা গ্রামের মির্জা আলী পাঠানের ছেলে আওয়ামী লীগ নেতা আল আমিন পাঠান (৪২), কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪), টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও মুদাফা পশ্চিমপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৬০), নড়াইল জেলার নবাগাতী থানার ইসলামপুর মধ্যপাড়া মোল্লাবাড়ি গ্রামের জলিল মোল্লার ছেলে বুলবুল মোল্লা (৩৯) এবং শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সিধুলী গ্রামের আব্দুল মালেকের ছেলে টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ নেতা রনি (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ