spot_img
spot_img

নভেম্বর, ডিসেম্বরের মতো তারিখ আসতেই থাকবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ এর অধিনায়ক

নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির মতো নির্দিষ্ট তারিখকেন্দ্রিক প্রচারণা ও ঘোষণায় ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি-৪)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছে। এসব ঘোষণা আসতেই থাকবে, যেতেই থাকবে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কর্নেল হাফিজুর রহমান বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে। যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের বেশ বড় একটি অংশকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নির্দিষ্ট তারিখকেন্দ্রিক আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মতো কোনো তারিখ সামনে এলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছে। এসব ঘোষণা আসতেই থাকবে, যেতেই থাকবে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ অনেক নাশকতাকারীকে সাহসী মানুষ নিজেরাই আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ