spot_img
spot_img

মিরপুরে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগ নেতা, আমুর সাবেক পিএস শাহিন

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঝালকাঠি জেলা শাখার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) ছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নলছিটি উপজেলা শাখার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের পাশাপাশি নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ