spot_img
spot_img

নিষিদ্ধ আ. লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শপথই হলো প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

সীমান্তের ওপারে কে কী করছে, তা না জানলেও দেশের অভ্যন্তরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ