spot_img
spot_img

তুর্কিদের অভিযুক্ত করার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: বাইডেনকে এরদাগান

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার তথাকথিত গণহত্যার জন্য তুরস্কের দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর পাশাপাশি মার্কিনীদেরকে নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বাইডেন এর উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা এই ঘটনাকে গণহত্যা বলেন তাহলে আয়নায় আপনাদের নিজেদের চেহারা দেখা প্রয়োজন। আমেরিকার আদিবাসীদের ওপর কী ঘটেছে তাতেই সবকিছু পরিষ্কার হবে, আমি বিস্তারিত বলতে চাই না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দু’দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার (২৬ এপ্রিল) তুর্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ১০০ বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় এবং অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য থেকে সরে আসবেন।

তিনি বলেন, আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে তিনি আমেরিকাকে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ