spot_img
spot_img

মুফতী হারুন ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শায়েখ মুফতী হারুন ইজহারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটহাজারী ৩ মামলায় মুফতী হারুন এজাহারকে গ্রেফতার দেখানো হয়েছে। কোনো রিমান্ড আবেদন ছিল না। হয়তো পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে বুধবার রাত ১২টায় নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার বাসা থেকে শায়েখ মুফতী হারুন ইজহারকে র‌্যাব-৭ সদস্যরা গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ