spot_img
spot_img

সিরিয়া থেকে তুরস্ক পর্যন্ত খননকৃত সুড়ঙ্গ সনাক্ত করল তুর্কী সীমান্তরক্ষীরা

ইনসাফ | নাহিয়ান হাসান


সিরিয়া থেকে তুরস্ক পর্যন্ত খননকৃত সুড়ঙ্গ সনাক্ত করেছে তুরস্কের সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার (১ মে) তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে নিযুক্ত সীমান্তরক্ষীদের উদ্দেশ্য করে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, সিরিয়া থেকে তুরস্ক পর্যন্ত খননকৃত সুড়ঙ্গ সনাক্ত করায় দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের অতন্দ্র বীর সীমান্তরক্ষীদের জানানো হচ্ছে ধন্যবাদ।

সনাক্ত হওয়া সুড়ঙ্গ থেকে খনন কাজে ব্যবহৃত একটি জেনারেটর, দুটি হ্যামার-ড্রিল, একটি এক চাকা বিশিষ্ট ট্রলি, ৩০০মিটার দৈর্ঘ্যের একটি ক্যাবল, একটি খননযন্ত্র, বেলচা ও ব্যাটারি জব্দ করা হয়েছে বলেও উল্লেখ করে তুর্কী ন্যাশনাল ডিফেন্স মিনিস্ট্রি।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ