পাকিস্তানে সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে বিশাল মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদটিতে একসঙ্গে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এদের মধ্যে ১০ হাজার পুরুষ ও দুই হাজার নারী মুসল্লি নামাজ পড়তে পারবেন। এছাড়াও মসজিদটির পাশে একটি গাবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে।
রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভাসিটি (আইআইইউ) ক্যাম্পাসে এই মসজিদটি নির্মাণ করা হবে।
এ বিষয়ে আইআইইউর কর্মকর্তা ড. মাসুম ইয়াসিনজাই বলেছেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।
বিশাল এ মসজিদ নির্মাণে ব্যয় হবে ৩৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া কমপ্লেক্স নির্মাণে আরও অর্থ দেবে সৌদি আরব।












