spot_img

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গের ক্ষমতায় যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সুস্ম্পর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।

নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নতুনকরে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ