spot_img

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করেছে। বাংলাদেশের গণমাধ্যম যে অবাধ স্বাধীনতা ভোগ করে, উন্নয়নশীল দেশের জন্য তা নজিরবিহীন। দেশের স্বার্থে, বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়া ও রাষ্ট্রের বিকাশের স্বার্থে এটি প্রয়োজন। সে বিশ্বাস নিয়েই সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২০-২১ অর্থবছরের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, যে সব সাংবাদিক আমাদের বিরোধিতা ও সমালোচনা করেন, তাদের জন্যও এই ট্রাস্টের সহায়তা উন্মুক্ত। রাষ্ট্র সবার জন্য। যিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, তিনি যদি দুঃস্থ হন, আমাদের নীতিমালার মধ্যে পড়েন, এই সহায়তা তার জন্যও উন্মুক্ত এবং এটি আমরা বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, বিএনপি’র পক্ষ থেকে নানা সমালোচনা করা হয়। কেউ কেউ বিবৃতি দেয়। আবার কেউ কেউ জাতিসংঘের কাছে চিঠি লেখে। সেই চিঠি লেখা আর বিএনপি’র বিবৃতি আসলে একসূত্রে গাঁথা। এগুলো বৃহত্তর রাজনীতির একটা অংশ ছাড়া কিছু নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ