হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক সহকারী মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৫ মে) আদালত এ আদেশ দেন।
এদিন মাওলানা আফেন্দীকে আদালতে হাজির করে ২০১৩ সালের পল্টন থানার এক মামলায় তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।











