spot_img
spot_img

ফিলিস্তিনে ইসরাইলি হামলা থামাতে বিশ্ব নেতাদের প্রতি সালাহর আহ্বান

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলা থামাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

মঙ্গলবার দিবাগত রাতে এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে সালাহ লেখেন, ‘আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে নিরপরাধ মানুষ হত্যা থামাতে আপনার ক্ষমতার মধ্যে যা করার সব করুন। যথেষ্ট হয়েছে।’

এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদের সামনে তোলা তার একটি ছবি টুইটারে প্রোফাইল ফটো হিসেবে শেয়ার করেন মিশরের এই তারকা ফুটবলার।

মোহামেদ সালাহর মতো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে টুইট করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ।

সোমবার ভোরে আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি।

এই দুই তারকা ছাড়াও ইসরাইলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাবের ফুটবলাররা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ