spot_img
spot_img

আবারো ৩ দিনের রিমান্ডে দিলেন মাওলানা মামুনুল হককে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে তিন দিনের রিমান্ডে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়। কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মামুনুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ডের আদেশ মোতাবেক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ হেফাজত ইসলামের ১৪ নেতাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ