spot_img
spot_img

মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়ালেন শহিদ আফ্রিদি

ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান হত্যাযজ্ঞে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদি। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমর্থন জানিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় জানিয়েছেন, ফিলিস্তিনি শিশুদের জন্য তার মন কাঁদে।

দশম দিনে দখলদার ইসরাইলের বিমান হামলায় ২১৯ জন নিরীহ ফিলিস্তিনি শহিদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা থামানোর জন্য শুরু থেকেই সরব ক্রীড়াঙ্গনের তারকারা।

ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহীম, রুবেল হোসেনরাও নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ