spot_img

দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

আমেরিকার কোম্পানি ফাইজারের তৈরি করা করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে এ অনুমোদন দেওয়া দেয়। এখন এই টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকল না।

দেশে ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে ফাইজারকে অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুতনিক-ভি টিকা ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠিতে উপহার হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতেও বাংলাদেশ রাজি আছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ