spot_img

৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে আগা খান মিন্টু, হাবিবুর রহমান ও আবুল হাসেম খান।

শনিবার (১২ জুন) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেয়া হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

নৌকার টিকিট পেতে এই তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ৯৪ জন। সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল কুমিল্লা-৫ আসনের জন্য। ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩৪ জন। সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ২৫টি।

এই তিন আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন (বৃহস্পতিবার)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ