spot_img
spot_img

সেই মুসলিম পরিবারের জন্য মাঠে নামলেন হাজার হাজার কানাডিয়ান

কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় পরিবারটির প্রতি সহমর্মিতা জানিয়ে পদযাত্রায় অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। গত ৬ জুন দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে ওই ট্রাক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে।

শুক্রবার (১১ জুন) ওই হামলার প্রতিবাদে পরিবারটির পাশে থাকার বার্তা দিয়ে অন্টারিও প্রদেশের লন্ডন শহরের রাজপথে নেমে আসে কানাডিয়ানরা। সেখানেই গত রবিবার ওই ট্রাক হামলার ঘটনা ঘটিয়েছিল এক তরুণ।

মুসলিমরা কানাডার অবিচ্ছেদ্য অংশ বলে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সরকারের প্রতি।

শুক্রবার লন্ডন শহরে আয়োজিত এই পদযাত্রা প্রায় সাত কিলোমিটার এলাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। এতে অংশ নেওয়া হাজার হাজার মানুষ বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “এখানে বিদ্বেষের কোনও ঠাঁই নেই”, “ঘৃণার বদলে ভালোবাসা” ইত্যাদি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ